ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে যুবকের লাশ রেখে লাপাত্তা স্বজনরা

সরিষাবাড়ী হাসপাতালে যুবকের লাশ।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সাব্বির হোসেন (১৮) নামে এক যুবকের লাশ রেখে পালিয়ে যায় লাশের সঙ্গে থাকা দুই যুবক। ২০ মার্চ রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।

সাব্বির হোসেন উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সাব্বির পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে দুই যুবক সাব্বির হোসেনকে কোলে করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রোগীর গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশে খবর দেয়। এসময় পুলিশের কথা শুনে লাশের সঙ্গে থাকা দুইযুবক লাশ হাসপাতালের বেডে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে চিকিৎসক সাব্বিরকে মৃত হিসাবে নিশ্চিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সীমান্ত সাহা জানান, গলায় ফাঁস লাগানো একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসে দুই যুবক। মৃত নিশ্চিত হয়ে পুলিশকে খবর দিলে লাশের সঙ্গে থাকা ওই দুই যুবক কৌশলে পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের স্বজনদের দেখতে পায়নি। ঘটনা উদঘাটনের কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

হাসপাতালে যুবকের লাশ রেখে লাপাত্তা স্বজনরা

আপডেট সময় ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩