ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ইজিবাইক চালক নাজমুল হত্যার ঘটনায় ৬ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন

অভিযুক্ত আমিনুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যার ঘটনায় ৬ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় আমিনুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আমিনুল উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে। ১২ মার্চ বিকেলে বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইজিবাইকের ব্যাটারিও উদ্ধার করা হয়েছে, সহযোগী আসামি সনাক্ত ও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন।

উল্লেখ, মেলান্দহে নাজমুল (১৭) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ মার্চ বেলা ১১টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের মরাডাংগী বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুল একই উপজেলারা চর বানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল গ্রামের আবুল হোসেনের ছেলে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, ১১ মার্চ সন্ধ্যার দিকে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় নাজমুল। অনেক রাতেও সে বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। ১২ মার্চ সকালে পার্শ্ববর্তী ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকার একটি পুকুরে ইজিবাইক পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ইজিবাইক উদ্ধার করে। তবে ইজিবাইকের ব্যাটারি ও মোটর পাওয়া যায়নি।

পরবর্তীতে বেলা ১১টার দিকে স্থানীয়রা রেখিরপাড়া মরাডাংগী বিলের পানিতে লাশ ভাসতে দেখে। ঘটনা জানাজানি হলে মুহূর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে নাজমুলের স্বজনরা এসে লাশ সনাক্ত করে। মেলান্দহ থানার উপ-পরিদর্শক প্রভাষ চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইজিবাইক চালক নাজমুল হত্যার ঘটনায় ৬ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন

আপডেট সময় ০৬:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩