ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত বজ্রপাতে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দানেও আনন্দ আছে : জামালপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানে ক্ষুদ্র দাতাদের অভিমত নিষিদ্ধ ইয়াবা বড়ি সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড মেয়েদের ছাতিয়ানতলা, ছেলেদের মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী

শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কৃষি উন্নয়নে সজাগ রয়েছেন : ধর্ম প্রতিমন্ত্রী

গাইবান্ধা ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বিএনপির শাসনামলে সারের জন্য কৃষককে হত্যা করা হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা সেই সারই ভর্তুকি দিয়ে যথাসময়ে কৃষকদের চাহিদা মত পৌছে দিচ্ছেন। এটা বঙ্গবন্ধু কন্যা বলেই সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কৃষি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজাগ রয়েছেন।

প্রতিমন্ত্রী ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা জীবনকে বাংলার মেহনতি দুঃখী মানষের কল্যাণে উৎসর্গ করে এগিয়ে যাচ্ছেন বিশ্ব মানবতার দিকে দুর্বার গতিতে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী দেশ রূপান্তর করতে কৃষি উৎপাদন আরো বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে, প্রধানমন্ত্রী অনাবাদি প্রতিটি জায়গায় আবাদের পরাশর্ম দিয়েছেন।

ইউনিয়ন কৃষকলীগ আয়োজনে চন্দনপুর বাজার মোড় সংলগ্ন মাঠে মোফাজ্জল হোসেন মেম্বারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান শাহজাহান, আব্দুর রাজ্জাক লাল মিয়া, শাহাদত হোসেন স্বাধীন, যুগ্ম-সম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান খান মাসুম, উপজেলা কৃষকলীগ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান, জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

সাধারণ সম্পাদক হযরত আলী মেম্বারের সঞ্চালনায় এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির উদ্যোগে দুই শতাধিক শীতার্তর মাঝে কম্বল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ

শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কৃষি উন্নয়নে সজাগ রয়েছেন : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩