ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মাধ্যমিক স্কুলে ভর্তির ফল প্রকাশ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি -ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি -ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে ফল প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

১২ ডিসেম্বর বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই ফলাফল প্রকাশ করেন।

ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফলাফল পাওয়া যাচ্ছে।

এগুলো হলো-টেলিটক মোবাইল নাম্বার থেকে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে। GSA RESULT USER ID লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে।

এছাড়া https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

ডিজিটাল লটারির অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের বিভিন্ন কর্মকর্তারা।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীর ভর্তির জন্য অনলাইন ভিত্তিক ডিজিটাল লটারির মাধ্যমে ফলাফল প্রকাশের জন্য একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নির্ভূল প্রক্রিয়ায় ভর্তির জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল দুই হাজার ৮৫২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশ করা হবে। এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হওয়ার তথ্য জানিয়েছিল মাউশি।

গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

উল্লেখ্য, সারাদেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে আসন রয়েছে ৮০ হাজার ৯১টি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

মাধ্যমিক স্কুলে ভর্তির ফল প্রকাশ

আপডেট সময় ০৮:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২