ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

নৈরাজ্য প্রতিরোধে মাঠে জামালপুরের আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৈরাজ্য প্রতিরোধে অবস্থান নেন মির্জা আজম চত্বরে। ছবি : মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে জামালপুরে নৈরাজ্য ঠেকাতে জামালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১৭টি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় সমাবেশ ও মিছিল করেছে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্প্রতি জরুরি সভা করে ১০ ডিসেম্বর বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিরোধ-প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।

এরই অংশ হিসেবে জেলা নেতৃবৃন্দ এবং জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে ১০ ডিসেম্বর সারাদিন পৌর আওয়ামী লীগের অন্তর্গত ১৭টি সাংগঠনিক ওয়ার্ডে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

এছাড়াও এদিন সকালে শহরের গুরুত্বপূর্ণ বাইপাস এলাকা মির্জা আজম চত্বর, বকুলতলা মোড়, দয়াময়ী মোড়, পাঁচ রাস্তা মোড়, বটতলা মোড়, নতুন বাইপাস মোড়, কম্পপুর মোড়, রশিদপুর, বেলটিয়া, ছনকান্দাসহ বিভিন্ন এলাকায় নৈরাজ্য ঠেকাতে অবস্থান নেন নেতা-কর্মীরা।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

নৈরাজ্য প্রতিরোধে মাঠে জামালপুরের আওয়ামী লীগের নেতা-কর্মীরা

আপডেট সময় ০৮:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২