ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ভারতে প্রত্নতাত্বিক নিদর্শন আবিষ্কার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) ভারতের মধ্যপ্রদেশের বান্ধবগড় রিজার্ভ ফরেস্টে বড় ধরনের প্রত্নতাত্বিক নিদর্শন আবিষ্কার করেছে।

এএসআই’র এই অনুসন্ধানে আবিস্কৃত কালাচুরি যুগের (নবম খ্রিষ্টাব্দ থেকে ১১ খ্রিষ্টাব্দ) ২৬টি প্রাচীন মন্দির/পুরাকীর্তি, ২৬টি গুহা (দ্বিতীয় খ্রিষ্টাব্দ থেকে পঞ্চম খ্রিষ্টাব্দ পর্যন্ত- যা বৌদ্ধ নিদর্শনের বৈশিষ্ট্য বহন করছে), ২টি মঠ, ২টি বৌদ্ধস্তুপ, ২৪টি ব্রাহ্মী খোদাই লিপি (দ্বিতীয় খ্রিষ্টাব্দ থেকে পঞ্চম খ্রিষ্টাব্দ), ৪৬টি খোদাই ভাস্কর্য, ২০টি বিক্ষিপ্ত পুরাকীর্তি ও ১৯টি জলাধার (২য় খ্রিষ্টাব্দ থেকে ১৫ খ্রিষ্টাব্দ) নথিভুক্ত করা হয়।

গতকাল সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৪৬টি খোদাই ভাস্কর্যের মধ্যে একটি ভারাহ মূর্তিও রয়েছে, যেটি বৃহৎ ভাস্কর্যগুলোর অন্যতম। যে পুরাকীর্তিগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো রাজা শ্রী ভীমসেন, মহারাজা পোথাসিরি, মহারাজা ভট্টদেবের শাসন আমলের। বিবৃতিতে বলা হয়, কাউশামি, মাথুরা, পাভাতা (পার্ভাতা), ভেজাভারাদা ও সাপাতাসাইরিকার শিলালিপির পাঠোদ্ধার করা হয়।

এএসআই এর একটি দল বান্ধবগড় টাইগার রিজার্ভ এলাকার প্রায় ১৭০ বর্গ কিমি. এলাকায় অঞ্চলটিতে কয়েক মাসব্যাপী অনুসন্ধান চালায়- যেখানে ১৯৩৮ সালের পর, এই প্রথমবার অনুসন্ধান চালানো হলো।

এএসআই’র জাবালপুর সার্কেল এই অনুসন্ধান পরিচালনা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

ভারতে প্রত্নতাত্বিক নিদর্শন আবিষ্কার

আপডেট সময় ০৮:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২