ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর দুপুরে পালিত হয়েছে।

সকাল ৭টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম কারী, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফ, নজরুল ইসলাম, মো. শহীদুল্লাহ , উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক শাকিল তালুকদার, সাধুরপাড়া ইউনিয়নের আহ্বায়ক গাজীউর রহমান গাজী, কৃষকদল নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে অগণতান্ত্রিক সরকারের হাত থেকে মুক্ত করতে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়ে গেছে। গণতন্ত্রকে মুক্ত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তির আদর্শের সৈনিকরা সবসময় মাঠে থাকবে। পাশাপাশি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাবাসীর নয়নের মনি ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বকশীগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২