ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

বকশীগঞ্জে বন্যায় পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়র। ১৭ জুন বিলের পাড় গ্রাম থেকে তোলা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে বকশীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই দিন থেকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর ও বগারচর ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদ, দশানী নদী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যার পদধ্বনী দেখা দিয়েছে।

বন্যার পানিতে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড়, ডেরুরবিল, চর গাজীরপাড়া, কতুবের চর, শেকপাড়া, মদনের চর, চর কামালের বার্ত্তী, চর আইরমারী, আইরমারী, তালতলা গ্রাম, মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর, চিনারচর, পূর্ব কলকিহারা, উজান কলকিহারা, ভাটি কলকিহারা, রবিয়ারচর, নতুন টুপকারচর , মাইছানিরচর ও মাদারেরচর এলাকার নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।

ইতোমধ্যে সাধুরপাড়া ইউনিয়নের বালুগাও সেতু থেকে মদনের চর গ্রামের রাস্তাটি ভেঙে চলাচল বিচ্ছিন্ন হয়েছে।

বন্যার পানি বৃদ্ধির পাশাপাশি আইরমারী খান পাড়া, কতুবের চর, ভাটি কলকিহারা, পূর্ব কলকিহারা বাগাডুবা এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, প্রবল বেগে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চলের রাস্তাঘাট ভেঙে যাচ্ছে।

বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান জানান, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে বন্যার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। কোথাও সহযোগিতার প্রয়োজন হলে চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে দুর্গতদের পাশে দাঁড়াব।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় ০৫:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২