ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

উত্তর কোরিয়ার কামানের গোলা নিক্ষেপ : সিউল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উত্তর কোরিয়া সপ্তাহান্তে একের পর এক কামানের গোলা নিক্ষেপ করেছে। দেশটির সার্বভৌমত্ব রক্ষায় ‘শক্তির জন্য শক্তি’ প্রয়োগে নেতা কিম জং উন অঙ্গীকার ব্যক্ত করার কয়েকদিন পর তারা এসব গোলা নিক্ষেপ করলো। সিউলের সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ রোববার রাতে বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ‘বিভিন্ন ফ্লাইট ট্রাজেক্টরিজ’ সনাক্ত করে,যা উত্তর কোরিয়ার কামানের গোলা হতে পারে বলে মনে করা হচ্ছে।

জেসিএস বলেন, সন্দেহজনক এসব কামানের গোলা রোববার সকাল ৮:০৭ টা থেকে বেলা ১১:০৩ টার মধ্যে নিক্ষেপ করা হয়। এর ফলে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সিউল দৃঢ়তা সহকারে শক্তিশালী সামরিক প্রস্তুতি বজায় রেখেছে।

পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি রোববারের কামানের গোলা নিক্ষেপের বা সম্প্রতি উৎক্ষেপণ করা বিভিন্ন ক্ষেপণাস্ত্রের ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি।

২০১৭ সালের পর এই প্রথমবারের মতো পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়া এ বছর বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালায়। এসবের মধ্যে সম্পূর্ণ রেঞ্জের আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে।

প্রেসিডেন্টের দপ্তর জানায়, সিউলের প্রেসিডেনশিয়াল জাতীয় নিরাপত্তা দপ্তর রোববার রাতে কামানের গোলা নিক্ষেপ নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে। এসময় তারা পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক কর্মকাণ্ডে শান্ত ও কঠোরভাবে জবাব দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ার কামানের গোলা নিক্ষেপ : সিউল

আপডেট সময় ০৫:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২