ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা বিষয়ে যৌথ সভা

সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জামালপুর সদর উপজেলাকে ‘‘ভূমিহীন-গৃহহীনমুক্ত’’ ঘোষণার লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের সহযোগিতায় যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন দুপুরে উপজেলা হলরুমে এ যৌথ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।

এ সময় বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ জামালপুর সদর ঘোষণা করতে আমাদের যা যা করণীয় সব করা হবে। তিনি বলেন, কেউ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে সেদিকে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। ঘর দেওয়াকে কেন্দ্র করে সদরের কোন স্থানে যেন বদনাম না হয় এদিকে প্রশাসনের নজরদারি আরও বাড়াতে হবে বলেও জানান তিনি।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা বিষয়ে যৌথ সভা

আপডেট সময় ১০:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২