ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

চিনাডুলীতে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা

সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ৮ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আঃ সালামকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে বিকালে গুঠাইল উচ্চ বিদ্যালয় হলরুমে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সদস্য ওয়ারেছ আলী, মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা আক্কার লিপি, প্রার্থী আঃ সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিমুল্লাহ বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ১৫ জুন ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ডের অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

চিনাডুলীতে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেট সময় ১০:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২