ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  অস্ট্রেলিয়া ২৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আট শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। রাশিয়ার ‘অগ্রহণযোগ্য’ ইউক্রেন আগ্রাসনের পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো। খবর এএফপি’র।

ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রেমলিন সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে সৈন্য মোতায়েনে পুতিনের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশ প্রায় একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের আট সদস্য নিষেধাজ্ঞা ভোগ করবে। তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

অস্ট্রেলিয়া সামরিক সংশ্লিষ্ট রাশিয়ার বিভিন্ন ব্যাংক লক্ষ্য করে পদক্ষেপ নেবে।

মরিসন বলেন, ‘তারা ভাড়াটে গুণ্ডা ও উৎপীড়কের মতো আচরণ করছে।’ ‘পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে’ তারা পুরোদমে আগ্রাসন চালানো শুরু করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অস্ট্রেলিয়া ফাইভ আইজ ইন্টেলিজেন্স-শেয়ারিং ব্লকের সদস্য দেশ। এ ব্লকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও নিউজিল্যান্ড রয়েছে।

মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া উৎপীড়ন দমনে সর্বদা প্রস্তুত থাকবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আপডেট সময় ১২:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২