ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

আরো ১৪ দিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি -ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির সময়সীমা আরো ১৪ দিন বাড়ানো হচ্ছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২ ফেব্রুয়ারি একথা জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘সারাদেশে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের কাছাকাছি। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কর্মসূচি ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। এটি আরো দুই সপ্তাহের জন্য বৃদ্ধি করা হবে।’

মন্ত্রী সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণের হার কমে আসবে। তাহলে খুব শিগগিরই শিক্ষার্থীদেরকে স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষের পাঠদানের পরিবেশে নিয়ে যেতে পারবো।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

আরো ১৪ দিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

আপডেট সময় ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২