ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুরে টিকিট কালোবাজারির ১৫দিনের কারাদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির দায়ে বিল্টু দর্জি (৪৫) নামে এক টিকিট কালোবাজারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ইসলামপুর পৌর শহরের নটারকান্দা গ্রামের মৃত রশিদ উদ্দিনের ছেলে।

৩১ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭টি টিকিটসহ ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়।

পরে তাকে টিকিট কালোবাজারির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

ইসলামপুরে টিকিট কালোবাজারির ১৫দিনের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২