ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

শেরপুরে যৌতুক মামলায় পুলিশ সদস্য শ্রীঘরে

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে যৌতুকের মামলায় শাহাদাত হোসেন লাবন (২৪) নামে এক পুলিশ সদস্যকে শ্রীঘরে পাঠিয়েছে আদালত। ৩০ জানুয়ারি দুপুরে সি আর আমলী আদালতে মামলার শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি শাহাদাত হোসেন লাবন জামালপুর জেলা সদরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউপির সাতপাকিয়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে জীবনা আক্তার পপিকে বিয়ে করে পুলিশ কনস্টেবল শাহাদাত হোসেন লাবন। দাম্পত্য জীবনের এক পর্যায়ে যৌতুকের দাবিতে পপিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে শুরু করে শাহাদাত। পরে ২০২১ সালের ১৫ আগস্ট পপির বাবার বাড়িতে এসে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে শাহাদাত।

এ ঘটনায় একই বছরের ১৩ অক্টোবর শেরপুর সদরের সি আর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে শাহাদাত হোসেনকে আসামি করে একটি নালিশী মামলা দায়ের করেন পপি। ওই মামলায় জামিনে যাওয়ার পর মামলার বাদী পপিকে মারধর করায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরও একটি পৃথক মামলা দায়ের করেন পপি।

মামলার বাদীপক্ষের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল জানান, যৌতুক মামলায় ৩০ জানুয়ারি দুপুরে সি আর আমলী আদালতে মামলার ধার্য তারিখে উভয় পক্ষের শুনানী শেষে কনস্টেবল শাহাদাত হোসেনের পূর্ব জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

শেরপুরে যৌতুক মামলায় পুলিশ সদস্য শ্রীঘরে

আপডেট সময় ০৯:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২