ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

১২ বছরের ঊর্ধ্বে সবাই করোনা টিকা পাবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের সকলের জন্যই করোনাভাইরাসের টিকা উন্মুক্ত করে দিয়েছে সরকার। এতদিন এই বয়সী শিক্ষার্থীদের কেবল টিকা দেওয়া হতো ।

রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে ৩০ জানুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এতদিন ১২ বছরের ঊর্ধ্বে শুধু স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছিল। এখন এটা ওপেন করে দেওয়া হলো।’

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই বয়সী সবারইতো স্কুলে যাওয়ার কথা। তারপরও আমরা চিন্তা করলাম, অনেকেই হয়তো আসে না বা কাজকর্মে থাকে, সেজন্য বিভিন্ন যায়গায় যারা আছেন, ১২ বছরে ঊর্ধ্বে হলেই সবাইকে টিকা দেওয়া হবে। যারা স্কুলে যায় না, তারা জন্মসনদ নিয়ে এলে টিকা পাবে, না নিয়ে এলেও পাবে। বাংলাদেশের নাগরিক হলেই তিনি টিকা পাবেন।

গত বছর নভেম্বরের প্রথম দিন থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। ইতোমধ্যে ১ কোটি ৩৮ লাখেরও বেশি স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ বছরের ঊর্ধ্বে সবাই করোনা টিকা পাবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২