ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত

নিহত সাউফ আহমেদ জিসান

নিহত সাউফ আহমেদ জিসান

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাউফ আহমেদ জিসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলের আরেক আরোহী। ২১ জানুয়ারি সকালে উপজেলার ভাটারা-শ্যামগঞ্জকালিবাড়ী সড়কের তরপাড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাউফ আহমেদ জিসান রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে সদ্য বিএসসি ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ ছাত্র ও সরিষাবাড়ী পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন জানান, ২১ জানুয়ারি সকালে দুইজন একটি মোটরসাইকেলে করে বাউসি গজারিয়া থেকে ভাটারা- শ্যামগঞ্জ কালিবাড়ি সড়ক দিয়ে নানার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি যাচ্ছিলেন। সকালে ৮টার দিকে মোটরসাইকেলটি মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ীর তরপাড়া ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাউফ আহমেদ জিসান মারা যান। এ সময় ঘাতক চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। অপর একজনকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত

আপডেট সময় ০৯:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২