ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে তথ্য কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ঢাকার তথ্য কমিশনের তথ্য কমিশনার সুরাইয়া বেগম (এনডিসি)।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া জামান রত্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক দিলরুবা আহমেদ ও জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান।

তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদ সচিবগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, তথ্য কমিশনের সহকারী পরিচালক মো. শাহাদাৎ হোসেন।

কর্মশালায় তথ্য অধিকার আইন, তথ্য সংরক্ষণ, তথ্য লাভের অধিকারসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১