ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

বকশীগঞ্জে ভিডিও ভাইরালের পর উপজেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার!

জাহিদুল ইসলাম জুমান

জাহিদুল ইসলাম জুমান

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

২৩ ডিসেম্বর বিকাল ৩টায় জামালপুর জেলা ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহিদুল ইসলাম জুমানের সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

একই দিন বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সাংবাদিক সম্মেলন করে পৌর আওয়ামী লীগের যুগ্মআহ্বায়কের পদ থেকেও তাকে বহিষ্কার করেন।

শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান তুহিন তালুকদারের পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার একটি ভিডিও ২৩ ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।

দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

বকশীগঞ্জে ভিডিও ভাইরালের পর উপজেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার!

আপডেট সময় ০৫:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১