ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

সরিষাবাড়ীতে কীটনাশক খেয়ে দুই শিশুর মৃত্যু

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কীটনাশক খেয়ে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর গ্রামে ১২ ডিসেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বইছে শোকের ছায়া।

নিহত শিশুরা হলো— শিমুলতাইর গ্রামের ইজিবাইক চালক সুমন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৩) ও প্রতিবেশী কৃষক মুজা মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৩)।

পারিবারিক সূত্র জানায়, শিশু দুইটি একসাথে খেলা করছিলো। একপর্যায়ে ঘরে থাকা গুড়ো জাতীয় কীটনাশক খাদ্যবস্তু ভেবে উভয়েই খেয়ে ফেলে। পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দুইটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে কীটনাশক খেয়ে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১