ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে এপির সংগৃহীত খানার তথ্য ডিজিটালাইজেশন করার লক্ষ্যে প্রশিক্ষণ

জামালপুরে খানা তথ্য ডিজিটালাইজেশনের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুর সদর উপজেলার ২টি ইউনিয়ন এবং পৌরসভার ৪টি ওয়ার্ডের সংগৃহীত ১৯ হাজার খানার তথ্য ডিজিটালাইজেশন করার লক্ষ্যে ৩০ নভেম্বর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে সহায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাঠ কর্মসূচির কোয়ালিটি বিশেষজ্ঞ বিশ্বজিৎ কুমার শাহ। আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন এপি ব্যবস্থাপক সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। প্রশিক্ষণে উন্নয়ন সংঘের সিএফসহ ৪০ জন কর্মী অংশ নেন।

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীর চর ও শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের ১৯ হাজার ৪৮৬টি পরিবারের সম্পদের শ্রেণি বিন্যাসের ভিত্তিত্বে তথ্য সংগ্রহ এবং ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে। এরমধ্যে অতিদরিদ্র পরিবারগুলোর ৪ থেকে ৬ বয়সী শিশু নির্বাচন করে তাদের সার্বিক বিকাশে কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া জরিপকৃত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, স্পন্সরশিপ অন্যতম।

জানা যায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর সদর উপজেলায় ১০ বছর মেয়াদী কর্মসূচি হাতে নিয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং কমিউনিটির জনগণের সাথে নিবিড় যোগাযোগ এবং তাদের সম্পৃক্তকরণের মাধ্যমে কর্মসূচির সফল বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে এপির সংগৃহীত খানার তথ্য ডিজিটালাইজেশন করার লক্ষ্যে প্রশিক্ষণ

আপডেট সময় ০৫:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১