ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টাঙ্গাইলের ঘাটাইল-ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় ৮ নভেম্বর সকাল ১০টায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।

নিতরা হল- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইকাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ (১৪), একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর (১৪) ও মৃত রমজান আলীর ছেলে শাহীন (১৪)। এরা তিনজন ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক জানান, তারা স্কুল থেকে বের হয়ে সাগরদিঘীর ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ির মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের তিনজনের মৃত্যু হয়। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়নি।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া জানান, তিন শিক্ষার্থী একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইলের তিন আরোহী নিহত হয়েছে। শুনেছি লাশ তাদের পরিবার নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

আপডেট সময় ০২:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১