ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বকশীগঞ্জে অপহৃত শিশুকে উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার ২

শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুজন। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শিশু ভাতিজাকে অপহরণ করে মারপিট করার ঘটনায় দুই অপহরণকারী চাচাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে অপহৃত ওই শিশুকে অপহরণকারীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

বকশীগঞ্জ থানা ও মামলা সূত্র জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া দড়িপাড়া গ্রামের মুছেন আলীর ছেলে খোকা মিয়ার সাথে তার ভাই মিনাল মিয়া, মোক্তার আলী ও সুরুজ আলীর সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে খোকা মিয়ার ছেলে সুবজ মিয়াকে (১১) ২৫ আগস্ট বিকালে মোবাইল চুরির অপবাদ দিয়ে মিনাল মিয়া, মোক্তার আলী স্থানীয় নান্টুর দোকানের সামনে থেকে নিয়ে গিয়ে নিজ বাড়ির অজ্ঞাত স্থানে আটকে রাখেন এবং সবুজ মিয়াকে মারপিট করেন। ছেলে সবুজ মিয়াকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের দ্বারস্থ হন খোকা মিয়া। বকশীগঞ্জ থানা পুলিশ ২৫ আগস্ট দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে মিনাল মিয়া ও মোক্তার আলীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার এবং সেখান থেকে শিশু সবুজ মিয়াকে উদ্ধার করেন।

ছেলেকে অপহরণ ও বাড়িতে আটকে রেখে মারপিট করার ঘটনায় খোকা মিয়া চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ ২৬.০৮.২০২১ইং।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, দুইজনকে গ্রেপ্তারের পর ২৬ আগস্ট দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বকশীগঞ্জে অপহৃত শিশুকে উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১