ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

মাদারগঞ্জে এক যুবতী ধর্ষণের শিকার, থানায় মামলা

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক যুবতীকে জোরপূর্বক ধর্ষণ এবং ধর্ষণের ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অবশেষে বখাটে সাব্বির রহমানকে আসামি করে মাদারগঞ্জ থানায় মামলা হয়েছে।

মাদারগঞ্জ থানা সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে (১৯) প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করেন একই এলাকার আতাহার আকন্দের ছেলে বখাটে সাব্বির রহমান। ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে ও ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ রয়েছে। ২৩ জুলাই কিশোরীকে আবারও ধর্ষণের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা প্রত্যাখান করেন। পরবর্তীতে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণ করা হয় তাকে। ওই ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সাব্বির।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ২৫ জুলাই রাতে সাব্বির রহমানকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার বাংলারচিঠিডটকমকে জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুটি ধারায় মামলা হয়েছে। আসামি সাব্বিরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে এক যুবতী ধর্ষণের শিকার, থানায় মামলা

আপডেট সময় ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১