ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে বজ্রপাতে নারীসহ তিনজন নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় বজ্রপাতে পৃথক স্থানে এক নারীসহ তিন জন নিহত হয়েছে। ৪ জুন বিকাল সাড়ে ৪টার দিকে মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা ও উত্তর মাইছানিরচর গ্রামে বজ্রপাতে তারা মারা যান।

নিহতরা হলেন- পূর্ব কলকিহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা (৪৫), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) ও উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫)।

স্থানীয়রা জানান, উত্তর মাইছানিরচর গ্রামের খলিলুর রহমান বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার সময় বজ্রপাত হলে তিনি সেখানেই মারা যান।

অপরদিকে ক্ষেত থেকে ধান নিয়ে বাড়িতে ফেরার পথে হরবাদশা (৪৫) ও বাড়ির পাশে খড় শুকাতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আকিজা বেগম (৩৫) মারা যান। এছাড়াও মাদারেরচর গ্রামের বুদু মিয়ার দুটি গরু বজ্রপাতে মারা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মন জাহান লিজা, বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যুর ঘটনা স্বীকার করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে বজ্রপাতে নারীসহ তিনজন নিহত

আপডেট সময় ০৭:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১