ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বকশীগঞ্জে বজ্রপাতে নারীসহ তিনজন নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় বজ্রপাতে পৃথক স্থানে এক নারীসহ তিন জন নিহত হয়েছে। ৪ জুন বিকাল সাড়ে ৪টার দিকে মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা ও উত্তর মাইছানিরচর গ্রামে বজ্রপাতে তারা মারা যান।

নিহতরা হলেন- পূর্ব কলকিহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা (৪৫), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) ও উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫)।

স্থানীয়রা জানান, উত্তর মাইছানিরচর গ্রামের খলিলুর রহমান বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার সময় বজ্রপাত হলে তিনি সেখানেই মারা যান।

অপরদিকে ক্ষেত থেকে ধান নিয়ে বাড়িতে ফেরার পথে হরবাদশা (৪৫) ও বাড়ির পাশে খড় শুকাতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আকিজা বেগম (৩৫) মারা যান। এছাড়াও মাদারেরচর গ্রামের বুদু মিয়ার দুটি গরু বজ্রপাতে মারা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মন জাহান লিজা, বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যুর ঘটনা স্বীকার করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বজ্রপাতে নারীসহ তিনজন নিহত

আপডেট সময় ০৭:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১