ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

সাবেক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুই প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ

সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম ওয়াসিম উদ্দিন সরকারের বাড়িতে বৃক্ষরোপণ করেন দুই প্রতিমন্ত্রী। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ওয়াসিম উদ্দিন সরকারের বাড়ির আঙিনায় একটি ফলজ বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ২২ মে বিকালে মরহুমের কবর জিয়ারত শেষে এ বৃক্ষরোপণ করেন তারা। পরে সাবেক এ আওয়ামী লীগ নেতার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন।

এ সময় দুই প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে ওয়াসিম উদ্দিন সরকারের অবদান অপরিসীম। জাতির পিতার আদর্শ বুকে ধারন করে জীবদ্দশায় তিনি উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে গেছেন। চাওয়া পাওয়ার উর্ধ্বে থেকে তিনি শুধু শ্রম দিয়ে গেছেন। অল্প সময়ের মধ্যে তিনি দলীয় নেতাকর্মীদের আস্থাভাজন ব্যক্তি হয়েছিলেন। তার মৃত্যুতে দল একজন দক্ষ সংগঠককে হারিয়েছে বলে তারা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও কামিল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু জিএস, পৌরসভার কাউন্সিল ও যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুলসহ দলীয় নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

সাবেক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুই প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ

আপডেট সময় ১২:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১