ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ

জামালপুর : উপকারভোগী শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ছোট্ট হাতে বড় স্বপ্ন- এই প্রত্যয়কে সামনে রেখে জামালপুরে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন চিলড্রেনস হ্যাভেন। সংগঠনটির জামালপুর শাখার উদ্যোগে ১১ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। অরফান গিভ এর অর্থায়নে এসব সহায়তা দেওয়া হয়।

২৯ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১টায় জামালপুর জেলা প্রেসক্লাবে চিলড্রেনস হ্যাভেন জামালপুর শাখা আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, কলম, খাতা, পেনসিল, জ্যামিতি বক্স, রং পেনসিল, টিফিন বক্স, পানির বোতলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।

শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি এই মানবিক উদ্যোগ। শিশুদের পড়াশোনা যাতে অর্থাভাবে ব্যাহত না হয়, সেই লক্ষ্যে স্কুল ও কোচিংয়ের ফি বাবদ তাদের মায়েদের হাতে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়। অনুষ্ঠানে সহায়তা পাওয়া শিশুরা তাদের জীবনের নানা প্রতিকূলতা, কষ্ট ও সংগ্রামের কথা আবেগঘনভাবে তুলে ধরে। তাদের মধ্য থেকে কয়েকজন নিজেদের অনুভূতি প্রকাশ করে অরফান গিভ ও চিলড্রেনস হ্যাভেনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়। এ সময় শিশুদের চোখেমুখে আনন্দ ও নতুন করে স্বপ্ন দেখার প্রত্যাশা ফুটে উঠে।

জামালপুর : অতিথিবৃন্দর সাথে উপকারভোগী শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

উল্লেখিত কর্মসূচিতে ১১ জন শিশু উপস্থিত ছিল। তারা হল- ফাতেমা জান্নাত তীনা, সোহা, মারিয়া ইসলাম খাদিজা, সোয়া আক্তার, রাহাত, তাসফিয়া জান্নাত লাবিয়া, মরিয়ম, আয়াত, রাবিব, সকাল ও রাইশা।

অনুষ্ঠানে কবি-সাহিত্যিক সাযযাদ আনসারী, চিলড্রেনস হ্যাভেন কেন্দ্রীয় জুনিয়র এডমিন অফিসার আল-আমিন বিশ্বাস, ঢাকা বিভাগীয় ভলেন্টিয়ার কোর্ডিনেটর মাহির ইকবাল, চিলড্রেনস হ্যাভেন জামালপুর শাখার সভাপতি আবিদুর রহমান চান, সাধারণ সম্পাদক সাগর মুখার্জি, আইটি সম্পাদক সাজ্জাদ হোসেন শুভ, সদস্য মুন্না হাসান অন্তর, সবুজা বেগম, মোহাম্মদ সাব্বির, ভলেন্টিয়ার আরিফ, উজ্জ্বল প্রমুখ উপস্থিত।

চিলড্রেনস হ্যাভেন কেন্দ্রীয় জুনিয়র এডমিন অফিসার আল-আমিন বিশ্বাস জানান, প্রতিটি শিশুরই সুন্দরভাবে বেড়ে উঠা এবং শিক্ষার সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। পারিবারিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যেই এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ

আপডেট সময় ১০:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬