ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ।ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ীতে ব্যবসায়ীদের ওপর যুবলীগ নেতার হামলার প্রতিবাদে ধর্মঘট। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক মামলায় জামিনে এসে বেপরোয়া হয়ে ওঠেছে এক যুবলীগ নেতা। উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা বাজারে অভিযুক্ত যুবলীগ নেতা মামনুর রশিদ মামুনের (৩০) গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ধর্মঘট পালন শেষে বিকেলে বিক্ষোভ করে।

চাপারকোনা বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, উপজেলা যুবলীগের সদস্য ও চাপারকোনা গ্রামের আইনুদ্দিন মাস্টারের ছেলে মামনুর রশিদ মামুনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, স্থানীয় ব্যবসায়ীদের মারধরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মাদক ও চাঁদাবাজি মামলা রয়েছে। সে জেল থেকে সম্প্রতি জামিনে এসে বেপরোয়া হয়ে উঠে।

ব্যবসায়ী হারুন অর রশিদ অভিযোগ করেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মামুন ও তার সহযোগী শাহিন আলম নেশাগ্রস্ত অবস্থায় চাপারকোনা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান কাদের ডিজিটাল স্টুডিও এণ্ড স্টোরে গিয়ে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে মামুন ও তার লোকজন তার ওপর হামলা চালায়। এসময় স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এতে হারুন অর রশিদ, সুজন ঠাকুর, শাহজাহান আলী, আব্দুল কদ্দুসসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় অভিযোগ দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, মামুনের গ্রেপ্তার দাবিতে ১২ ফেব্রুয়ারি চাপারকোনা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে সারাদিন ধর্মঘট ও বিকেলে বিক্ষোভ পালন করেছে। মামুনকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও তিনি আরো জানান।

এ ব্যাপারে ডোয়াইল ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ (এএসআই) আনসার আলী বলেন, মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১