ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ইসলামপুরে সিএইচসিপি’র এক নেতা নির্যাতিত

হাসপাতালে চিকিৎসাধীন সিএইচসিপি নাজমুল আলম। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-সিএইচসিপি উপজেলা কমিটির আহ্বায়ক নাজমুল আলমকে পিটিয়ে আহত করেছে সাবেক সভাপতি মিজানুর রহমান শ্যামল ও তার সঙ্গীরা। ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাসিক সমন্বয় সভা ছিল। সভা শেষে বের হওয়ার সময় কমিটির সাবেক সভাপতি পশ্চিম গঙ্গাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিজানুর রহমান শ্যামল ও তার সঙ্গীরা বর্তমান আহ্বায়ক চন্দনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাজমুল আলমকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক শহীদুর রহমানের সামনে বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় অন্যান্য সিএইচসিপিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নাজমুল হক বাদী হয়ে মিজানুর রহমান শ্যামলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জামালপুর জেলা সিএইচসিপি কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, মিজানুর রহমান শ্যামল সভাপতি থাকা অবস্থায় বিভিন্নভাবে চাঁদাবাজি করে আসছিল। এর প্রতিবাদ করায় মিজানুর রহমান শ্যামল ও তার সঙ্গীরা নাজমুল হককে পিটিয়ে আহত করেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শহীদুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, হামলাকারী মিজানুর রহমান শ্যামলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ইসলামপুরে সিএইচসিপি’র এক নেতা নির্যাতিত

আপডেট সময় ০৯:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮