ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি

ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শীতার্তদের মাঝে নারী ও পরিবেশ কেন্দ্রের কম্বল বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

চলমান শৈত্য প্রবাহে আক্রান্ত ইসলামপুরের শীতার্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে কম্বল বিতরণ করেছে নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্র। ১৫ জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দিতে বিধবা ও বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি কান্তা রেজা। বিতরণ কাজের মূল সুর ছিলো ‘একটু উষ্ণতা ছড়াই, ভালো রাখি’।

কুলকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একশটি পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, ইউপি সদস্য নাজমুল হক প্রমুখ। এসময় নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা সুষ্ঠুভাবে কম্বল বিতরণ কাজে সর্বাত্মক সহায়তা করেন।

কম্বল নিতে আসা দরিদ্র শীতার্তরা। ছবি : বাংলারচিঠিডটকম

ইউপি চেয়ারম্যান নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা ইসলামপুরের কুলকান্দিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে মহত্বের পরিচয় দিয়েছে। তিনি বিভিন্ন সংস্থা ও বিত্তবানদেন চলমান শৈত্য প্রবাহ মোকাবেলা এগিয়ে আসার আহ্বান জানান।

নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের সভাপতি কান্তা রেজা বলেন, তাদের সামর্থ্যরে মধ্যে মানুষের এই সঙ্কটের সময় পাশে দাঁড়িয়েছি। অন্যান্য সংগঠনগুলোকেও এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী

ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় ০৪:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১