ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

টোকিওতে এক মাসের জরুরি অবস্থা জারি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনার সংক্রমণ ঠেকাতে জাপানের রাজধানী টোকিও শহরে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

৭ জানুয়ারি এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা।

ঘোষণা অনুযায়ী, ৮ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে জরুরি অবস্থা। যা কার্যকর থাকবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিশ্বের অন্যান্য দেশের কঠোর লকডাউনের তুলনায় কিছুটা নমনীয় থাকবে জাপানের রাজধানী।

প্রাথমিকভাবে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে রেস্তোঁরা ও বারগুলোকে। সন্ধ্যা ৭ টার পর বারগুলোকে মদ পরিবেশন বন্ধের অনুরোধ করা হয়েছে। এছাড়া শহরের বাসিন্দাদের অতি জরুরি না হলে রাত ৮টার পর বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

টোকিও জরুরি অবস্থা চেয়ে আবেদন করে। এর পাশাপাশি আরো তিন প্রদেশ আবেদন করে। সেগুলো হচ্ছে- সাইতামা, কানাগাওয়া এবং চিবা।

দেশব্যাপী নতুন করোনাভাইরাসের দ্রুত বিস্তারে জনজীবন ও অর্থনীতিতে অনেক বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

অন্যদিকে, দেশটির মহামারী মোকাবিলা বিষয়ক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, ‘আমরা প্রতিদিন রেকর্ড সংখ্যক সংক্রমণ পাচ্ছি। আমরা বেশ গুরুতর সংকটে পড়তে যাচ্ছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টোকিওতে এক মাসের জরুরি অবস্থা জারি

আপডেট সময় ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১