ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

জামালপুর : ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন। ১ নভেম্বর, রোববার স্থানীয় একটি আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে থাকা নয়জনের সবাই নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওই উড়োজাহাজটি প্রায় খাড়াভাবে দ্রুতগতিতে মাটিতে আছড়ে পড়ছে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ও আগুনের গোলা সৃষ্টি হয়। পরে ব্যস্ত সড়কের পাশে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং মাটিতে গভীর গর্ত তৈরি হয়। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এক বিবৃতিতে বলেন, ‘ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আজকের উড়োজাহাজ দুর্ঘটনা একটি ভয়াবহ মর্মান্তিক ঘটনা।’ তিনি জানান, দুর্ঘটনায় উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন।

ডাফি জানান, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল।

পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এলাকাটি ট্রাম্পের মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্র থেকে সাত মাইলেরও কম দূরে, অর্থাৎ প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত।

রোববার ট্রাম্প নিজেও মার-এ-লাগোতে অবস্থান করছিলেন। বেলা ১১টা ৫৫ মিনিটে এয়ার ফোর্স ওয়ানে আরোহণের পর তিনি কাছের বিমানবন্দর থেকে যাত্রা করেন। বিমানবন্দরটির নতুন নাম রাখা হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’। ট্রাম্পের যাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা পর লিয়ারজেট উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার আগে ওই এলাকায় ঝড়ের খবর পাওয়া গিয়েছিল। এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় ট্রাম্পকে ছাতা ব্যবহার করতেও দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংস্থাটি এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত করবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

আপডেট সময় ১০:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬