ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

বকশীগঞ্জ : বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়ায় অনুষ্ঠিত হয় মাদকবিরোধী মানববন্ধন । ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক কারবারি বন্ধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর, রবিবার বিকালে বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকাবাসীর উদ্যোগে মাদক ব্যবসায়ী রোকেয়া বেগমের বাড়ির সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচি থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মজ্জুদ আলী ও রোকেয়া বেগমকে গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। এছাড়াও তিন দিনের মধ্যে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়তে আল্টিমেটাম দেন স্থানীয়রা। তা না হলে বড় ধরণের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আমির হোসেন, বিএনপি নেতা আবদুল আউয়াল মন্টু, অপূর্ব সিয়াম।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীর নারী, পুরুষ ও ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

বকশীগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

আপডেট সময় ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬