ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

স্কুলে ভর্তির লটারির নতুন তারিখ ঘোষণা মাউশি’র

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  স্কুলে ভর্তির আবেদন করতে না পারায় নতুন করে আবেদন নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ভর্তি আবেদনের জন্য নির্ধারিত টেলিটকের সফটওয়্যারটি ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে আবার খুলে দেওয়া হয়েছে। ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি।

মাউশির এক অফিস আদেশে জানানো হয়, আগে বয়সের কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবে। আবেদনের জন্য সফটওয়্যার বিকাল ৫টা থেকে খুলে দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদনের জন্য সফটওয়্যার চলমান থাকবে। আগামী ১১ জানুয়ারি ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন নেওয়া হয়েছিল। ৩০ ডিসেম্বর ভর্তি লটারির নির্ধারিত দিন ছিল। তবে নির্ধারিত শ্রেণিতে ভর্তির নির্ধারিত বয়সের চেয়ে কয়েকদিন কম হওয়ার কারণে বিপুল সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করতে পারেনি।

মুন্সীগঞ্জের এক শিক্ষার্থীর বাবা মিজানুর রহমানের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত ২৯ ডিসেম্বর ভর্তি আবেদনের সময় আরো এক সপ্তাহ বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে ষষ্ঠ শ্রেণিতে অনলাইনে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১১ বছর বয়সের সময়সীমা নির্ধারণ করে দেওয়া শর্তটিও স্থগিত করে হাইকোর্ট। ফলে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীদেরও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আর কোনও বাধা রইলো না। উচ্চ আদালতের এ আদেশের পর সেইদিনই ভর্তি লটারি স্থগিত ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুলে ভর্তির লটারির নতুন তারিখ ঘোষণা মাউশি’র

আপডেট সময় ১২:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১