ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন : ইউসুফ সভাপতি, শোয়েব সাধারণ সম্পাদক নির্বাচিত

সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেন

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে যায়যায়দিনের জামালপুর প্রতিনিধি আইনজীবী ইউসুফ আলী সভাপতি এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও দেশ রূপান্তর প্রতিনিধি শোয়েব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৩০ ডিসেম্বর প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে সকল পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা আইনজীবী নজরুল ইসলাম।

২০২১ সালের জন্য নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি কামাল হোসেন (অবজারভার) ও জহুরুল ইসলাম ঠান্ডু (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আজাদ মামুন (নিউজ টুয়েন্টিফোর টিভি/স্বদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি/শেয়ার বিজ), দপ্তর সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক বিশ্বজিৎ দেব টুটুল (ঢাকা ট্রিবিউন); কার্যনির্বাহী সদস্যরা হলেন- এ এ কে মাহমুদুল হাসান দারা (প্রবীণ সাংবাদিক), এম এ জলিল (সম্পাদক, দৈনিক আজকের জামালপুর), মুকুল রানা (দিনকাল), শুভ্র মেহেদী (ডিবিসি নিউজ/বাংলাদেশ প্রতিদিন) ও ফজলে এলাহী মাকাম (এসএ টিভি/বাংলাদেশ বেতার)।

সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সচেতন নাগরিক কমিটি-সনাক এর সভাপতি অজয় কুমার পাল প্রমুখ।

এছাড়াও নির্বাচনে ২০২২ সালের জন্য এসএ টিভি ও বাংলাদেশ বেতারের জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সভাপতি এবং ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন : ইউসুফ সভাপতি, শোয়েব সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ০৬:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০