ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

রৌমারীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে ১৩৫টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ১২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার গোলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুই মাদক কারবারি হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ধনারচর আকন্দপাড়া গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে মো. মানিক মিয়া (২৫) ও ধনারচর পশ্চিমপাড়া গ্রামের মো. রইজ উদ্দিনের ছেলে মো. ফারুক মিয়া (২৬)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর দুপুর একটা ২০ মিনিটের দিকে রৌমারী উপজেলার গোলাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের গোলাবাড়ী-কোদালকাটি সড়কে যাদুরচর কলেজের পূর্ব পাশে স্টিলের সেতুর উপর থেকে মাদক কারবারি মো. মানিক মিয়া ও মো. ফারুক মিয়াকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১৩৫টি ইয়াবা বড়ি ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪০ হাজার ৫০০ টাকা মাত্র।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

রৌমারীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

আপডেট সময় ১২:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০