ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

আওয়ামী লীগ ধর্মীয় সেবায় সর্বদায় প্রস্তুত : তথ্য প্রতিমন্ত্রী

মোনাজাতে অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মসজিদের পুন:নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, আওয়ামী লীগ সর্বদাই ধর্মীয় সেবায় প্রস্তুত থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় ইসলাম প্রচার ও প্রসারে অন্যন্য ভূমিকা রেখে গেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সকল ধর্মের প্রতি সম্মান রেখে কাজ করে যাচ্ছেন।

১৬ আগস্ট দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী চেয়ারম্যানবাড়ি জামে মসজিদের পুন:নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।

প্রতিমন্ত্রী মুরাদ হাসান আরও বলেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী। উপজেলার সকল মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। শেখ হাসিনা বাংলাদেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতার আওতায় আনার কাজ করছেন। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন। আওয়ামী লীগ জনগণের দল তাই জনগণের সকল কষ্টের কথা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান।

পরে ডোয়াইল ইউনিয়নের ৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

এসময় জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা খোরশেদুল আলম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদেক, সীমা রাণী সরকার, মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর মাসুদ উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশ, সহসভাপতি মনির উদ্দিন, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক সোহেল, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরব উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ ধর্মীয় সেবায় সর্বদায় প্রস্তুত : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০