ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান, বাড়ির আসবাবপত্র ভাঙচুর

কার্তিক সূত্রধরের বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চারদিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে শ্রাবন্তি সূত্রধর। এদিকে প্রেমিক কার্তিক সূত্রধরের বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেছে প্রতিবেশীরা। এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ-শিশুসহ সাতজনকে পিটিয়ে আহত করা হয়।

শ্রাবন্তি সূত্রধর জানান, তিনি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় আনন্দ মোহন কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ২০১৭ সালে কার্তিকের সাথে তার পরিচয়। কার্তিক বিএ পাস করেছেন। দীর্ঘদিন ধরে কার্তিকের সঙ্গে তার চলাচল। বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরে বিয়ের করার জন্য বললে টালবাহানা শুর করে। কয়েকদিন ধরে অন্যত্র কার্তিকের বিয়ের আলোচনা হওয়ায় ৯ আগস্ট থেকে কার্তিকের বাসায় বিয়ের দাবিতে অবস্থান করছেন তিনি। পারিবারিকভাবে বিষয়টি মিমাংসার জন্য বসতে চাইলে কার্তিকের পরিবার থেকে সাড়া পাওয়া যায়নি।

সরেজমিন ঘুরে দেখা গেছে শ্রাবন্তি কার্তিকের ঘরে অবস্থান করছে।

বাড়িতে থাকা কার্তিকের দাদী রেনু সূত্রধর বলেন, বাড়িতে কার্তিকের বাবা ও ভাই-বোন নাই। প্রতিবেশী প্রভাবশালী লোকজন বাড়িতে জোর করে ঢুকে বাসার ড্রেসিং টেবিল, ট্রাংক, সোকেসসহ আসবাবপত্র ভাঙচুর করে। ভাঙচুরের সময় শ্রাবন্তি ঘরেই ছিল।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান, বাড়ির আসবাবপত্র ভাঙচুর

আপডেট সময় ০৮:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০