ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

শেরপুরে আবারও জব্দ হলো ভিজিএফের ৩ টন চাল

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আবারও জব্দ করা হয়েছে অবৈধভাবে মজুদ করা ভিজিএফ (ভারনাবল জেনারেল ফান্ড) এর ৩ হাজার ২২০ কেজি চাল। ৩০ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কলসপাড়, যোগানীয়া ও বাথুয়াকান্দা এলাকা থেকে ওইসব চাল এবং সরকারি খাদ্য অধিদপ্তর লেখা স্বম্বলিত কিছু খালি বস্তা জব্দ করে পুলিশ। রাত সাড়ে ১০টায় এ খবর লেখার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, চাল জব্দ করার ঘটনায় প্রায় ১৪ জনের নাম উল্লেখ করে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, অবৈধভাবে মজুদ করা ভিজিএফ এর চালগুলো উপজেলার কলসপাড় থেকে ৫৬০ কেজি (১৬ বস্তা), বাথুয়াকান্দা থেকে ২১০ কেজি ৭ (বস্তা) আর কাপাসিয়ার যোগানীয়া উচ্চ বিদ্যালয় এলাকা থেকে এক হাজার ৪৫০ কেজি (২৯ বস্তা) চাল জব্দ করা হয়।

তিনি জানান, এ ঘটনার সাথে সম্পৃক্তরা পলাতক রয়েছে।

নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করা হয়েছে। এখন প্রায় ১৪ জনের নাম উল্লেখ করে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, ২৯ জুলাই যোগানিয়া ইউপি থেকে ৪০০ কেজি চাল উদ্ধার করা হয়। এবং তার আগে ২৪ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালপুরের র‌্যাব-১৪’র সিপিসি-১ অবৈধভাবে মজুদ করে রাখা ভিজিএফ এর ৮ হাজার কেজি চাল উদ্ধার করে। এছাড়া একই দিন রাতে কাবিখার ৩৮২ বস্তা গম জব্দ করে উপজেলা প্রশাসন। এ সময় সাইদুল ইসলাম নামে এক চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। শহরের উত্তর বাজার এলাকায় র‌্যাব ও উপজেলা প্রশাসন ওই যৌথ অভিযান চালায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

শেরপুরে আবারও জব্দ হলো ভিজিএফের ৩ টন চাল

আপডেট সময় ০১:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০