ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

ঈদুল আযহায় স্টুডিও জয়া’র এক ঝাঁক মৌলিক গানের বর্ণাঢ্য আয়োজন

বিনোদন প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

এ বর্ণাঢ্য আয়োজনকে রঙিন করতে অংশ নিয়েছেন দেশবরেণ্য জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। এর পাশাপাশি কিছু প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীরাও রয়েছেন এই তালিকায়। সেই ধারাবাহিকতায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, ন্যান্সি, সারেগামাপা খ্যাত মেজবাহ বাপ্পি, প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পী সাইফ শুভ, ইউসুফ রিয়াদ, সুমন কুমার, কলকাতার শুক্লা দাস, স্বর্ণাভ দাস এবং মেলোডি কুইন খ্যাত কণ্ঠশিল্পী মধুরা ভট্টাচার্য তাঁদের সুনিপুণ গায়কী দিয়ে মাতাবেন এবারের ঈদ উৎসব।

গানগুলো লিখেছেন জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা, ইশতিয়াক আহমেদ, রেজাউর রহমান রিজভী, রাজুব ভৌমিক, বিদুষী পাল ও হেলাল খান ।

স্টুডিও জয়া’র কর্ণধার রাজন সাহা এ আয়োজন সম্পর্কে বলেন, ‘একজন সংগীত শিল্পীর জন্য মৌলিক গানের কোন বিকল্প নেই’ আমি শুরু থেকেই চেষ্টা করে এসেছি দর্শক-শ্রোতাদেরকে ভালো ভালো মৌলিক গান উপহার দেবার। সেই প্রয়াস টুকু বাস্তবায়নের উদ্দেশ্যেই আমাদের স্টুডিও জয়া’র এবারের ঈদ আয়োজন। অডিওর পাশাপাশি বাংলাদেশ, কলকাতা ও নিউইয়র্ক এর বিভিন্ন লোকেশনে ধারণকৃত মিউজিক ভিডিও গুলোও দর্শক-শ্রোতাদের নজর কাড়বে আশা করছি।

তিনি আরও বলেন, স্টুডিও জয়া’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দারুণ সব মৌলিক গানগুলোর ভিডিও চিত্র একে একে প্রকাশ করা হবে। আমি আশা করছি বাংলা মৌলিক গানের ভান্ডারকে সমৃদ্ধ করতে সকলেই স্টুডিও জয়া’র পাশে থাকবেন, স্টুডিও জয়া’র পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

ঈদুল আযহায় স্টুডিও জয়া’র এক ঝাঁক মৌলিক গানের বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় ১০:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০