ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুর : বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর ‍উপজেলায় বিশ্ব ইজতেমার আগেই জামালপুর জেলা ইজতেমা ও রেলস্টেশন সংলগ্ন মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ওলামায়ে কেরাম ও শুরাই নেজাম তাবলিগ জামাত জামালপুর জেলা শাখার উদ্যোগে ৩১ অক্টোবর, শনিবার দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়াম চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাকুল ওলামা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ওলামা ঐক্য পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এ সময় জামালপুর জেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ইত্তেফাকুল ওলামা পরিষদ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল হক সিরাজী, তাবলিগ জামায়াত (জুবায়ের পন্থি) ইসলামপুর উপজেলার আমীর ক্বারী মো. আবুল হোসেন সোহাগসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ওলামা মাশায়েখ ও তাবলিগ যুবায়ের পন্থির জোড় সাথীরা উপস্হিত ছিলেন।

সমাবেশে বক্তারা টঙ্গী বিশ্ব এজতেমার আগেই জেলা এজতেমার নামে কোনো এজতেমা তারা মেনে নেবে। এছাড়া সাদ পন্থিদের জেলা এজতেমার নামে ইসলামপুর উপজেলায় যে এজতেমার আয়োজন করতে যাচ্ছে তা বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান৷ তারপরও যদি এজতেমার নামে কোনো ভণ্ডামি করার চেষ্টা করে তাহলে জেলার ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার মাধ্যমে সেটাকে বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন। সেই সাথে ইসলামপুর নতুন মারকাজ মসজিদকে সাদমুক্ত করার জন্য সকল ওলামা মাশায়েখদের ঐক্যব্ধ হওয়ার আহব্বান জানান।

উল্লেখ্য, আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর ইসলামপুর নতুন মার্কাজ মসজিদে সাদপন্থিরা জেলা এজতেমার তারিখ নির্ধারণ করেছেন।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬