ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল

জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দৈনিক যুগান্তরের মাদারগঞ্জ সাংবাদিক মির্জা হুমায়ুন কবীর সভাপতি এবং দৈনিক আমার দেশের সাংবাদিক খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৩১ অক্টোবর, শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মির্জা হুমায়ুন কবীর নয়টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এ কে এম জুলফিকার আলী বাবলু পেয়েছেন চারটি ভোট।

সাধারণ সম্পাদক পদে খাদেমুল ইসলাম ছয়টি ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে প্রতিদ্বন্দ্বী এস এম হুমায়ুন কবির বক্কর চারটি ভোট এবং মোহাম্মদ শাহীন পেয়েছেন ৩টি ভোট। প্রেসক্লাবের ১৪ জন ভোটারের মধ্যে ১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম। এছাড়া পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আনিছুর রহমান।

নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের নীরবতা ভেঙে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।

এদিকে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সামিউল ইসলাম শামীম, যুগ্মসাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সাইফুল, সাংগঠনিক সম্পাদক পদে বজলুর রহমান খান, অর্থবিষয়ক সম্পাদক পদে আল্পনা জান্নাত এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী বিজয়ী হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মির্জা হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম মাদারগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রেসক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল

আপডেট সময় ০৯:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬