ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল চোর আটক

আটক মোটরসাইকেল চোরা কারবারি মো. আরিফুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধ বিদেশি চোরাই মোটরসাইকেলসহ একজন চোরা কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। ৭ জুলাই বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক চোরা কারবারির নাম মো. আরিফুল ইসলাম (২৫)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর গ্রামের মো. আশরাফ মুন্সির ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৭ জুলাই বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় সোনাকুড়া গ্রামের জনৈক সুমার আলীর বসতবাড়ির উঠান থেকে চোরা কারবারি মো. আরিফুল ইসলামকে আটক করা হয়।

তার হেফাজত থেকে একটি অবৈধ বিদেশি চোরাই লাল-কালো রংয়ের টিভিএস-১২০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা মাত্র।

আটক চোরা কারবারির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল চোর আটক

আপডেট সময় ০১:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০