ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

সানন্দবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

সানন্দবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সরকারি নিদের্শ অমান্য করে দোকান খুলে রাখায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারের চার ব্যবসায়ীকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৮ এপ্রিল দুপুর ২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, সরকারি নিদের্শ অমান্য করে দোকান খুলে রাখার দায়ে মেসার্স বকুল মেশিনারিজের মালিক বকুল হোসেনকে ৫ হাজার টাকা, কণা ইলেকট্রনিকসের মালিক আবুল কালাম আজাদকে ৫ হাজার, স্টিল ফার্ণিচারের মালিক সাইফুল ইসলামকে ২ হাজার ও রড-টিনের ব্যবসায়ী আব্দুল মান্নানকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। তখন থেকেই পুরো সানন্দবাড়ী বাজার লকডাউন কার্যকর হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

সানন্দবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০২:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০