
বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
সরকারি নিদের্শ অমান্য করে দোকান খুলে রাখায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারের চার ব্যবসায়ীকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৮ এপ্রিল দুপুর ২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, সরকারি নিদের্শ অমান্য করে দোকান খুলে রাখার দায়ে মেসার্স বকুল মেশিনারিজের মালিক বকুল হোসেনকে ৫ হাজার টাকা, কণা ইলেকট্রনিকসের মালিক আবুল কালাম আজাদকে ৫ হাজার, স্টিল ফার্ণিচারের মালিক সাইফুল ইসলামকে ২ হাজার ও রড-টিনের ব্যবসায়ী আব্দুল মান্নানকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। তখন থেকেই পুরো সানন্দবাড়ী বাজার লকডাউন কার্যকর হয়।
বাংলার চিঠি ডেস্ক : 



















