ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি : শফিউল আলম লাভলু

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে,’ সচেতন হউন করোনা প্রতিরোধ করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল সকালে শেরপুরের নকলা উপজেলার শাহরিয়া ফাযিল মাদরাসা মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে শ্রমিক, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা পুলিশ। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন মহল্লায় অসহায় ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের তালিকা করে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ।

খাদ্যসামগ্রী বিতরণকালে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ থানা পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় ০৭:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০