ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে কৃষকরা পেল বিনামূল্যে সোলার সেচ পাম্প

সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেরার পলবান্ধা ইউনিয়নে কৃষকদের বিনামূল্যে দেওয়া সোলার সেচ পাম্পের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৮ লাখ টাকা ব্যয়ে এই সোলার পাম্প স্থাপন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়নের বাহাদুরপুর পূর্বপাড়া হাবিবের বাড়ি সংলগ্ন এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সোলার পাম্পের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, পলবান্ধা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাবান আলী মেম্বার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে কৃষকরা পেল বিনামূল্যে সোলার সেচ পাম্প

আপডেট সময় ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯