ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর বিজিবি’র অভিযানে ১৮০টি ভারতীয় গরু আটক

জামালপুর বিজিবি’র অভিযানে আটক ভারতীয় গরু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অভিযানে গত দুই মাসে কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৮০টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জামালপুরস্থ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের সার্বিক দিক নির্দেশনায় গত দুই মাসে বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আওতাধীন বিজিবি’র সীমান্তবর্তী সাহেবের আলগা, দাঁতভাঙ্গা, গয়তাপাড়া, মোল্লারচর বিওপির জোয়ানরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু প্রবেশকালে আনুমানিক ৪৭ লাখ টাকা মূল্যের ১৮০টি ভারতীয় গরু আটক করেন।

অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ বাংলারচিঠিডটকমকে জানান, আটক গরুগুলো কুড়িগ্রামের রৌমারী শুল্ক অফিসে জমা করা হয়েছে। সীমান্তে মাদক, গবাদিপশু এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠায় সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুর বিজিবি’র অভিযানে ১৮০টি ভারতীয় গরু আটক

আপডেট সময় ০৮:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯