ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ভালো মানুষ তৈরি না হলে ইট পাথরের উন্নয়ন স্থায়ী হবে না : জামালপুর জেলা প্রশাসক

জামালপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

আপনারা তথ্য দিন। নারী ও শিশু নির্যাতনের যতগুলো ঘটনা ঘটবে আমি সবগুলোর মনিটরিং করবো। এসব নির্যাতনের ঘটনা রোধ করতে না পারলে আমরা সরকারিভাবে কেউ এর দায় এড়াতে পারবো না। বায়বীয় কথা বাদ দিয়ে আসুন সংখ্যা দিয়ে বক্তব্য দেই। আমাদের কাছে সঠিক তথ্য নেই। তথ্য ছাড়া উন্নয়ন পরিকল্পনা তৈরি অথবা যে কোন কার্যক্রম বাস্তবায়ন করা কঠিন। চেয়ারম্যান সাহেবগণ আপনারা অনেক প্রকল্প বাস্তবায়ন করেন। অনেক কাজের পাশাপাশি নারী শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করেন। মনে রাখবেন ভালো মানুষ তৈরি না হলে ইট পাথরের উন্নয়ন স্থায়ী হবে না। ৪ নভেম্বর জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভায় কথাগুলো বলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মছিরুন নেছা। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা হাকিম সুহেল মাহমুদ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও জিবিভি ক্লাস্টারের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সদস্য বজলুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) পারভীন সুলতানা, ইউএনএফপিএ এর জিবিভি সমন্বয়কারী রুমানা খান, কারিগরি কর্মকর্তা রুমানা পারভীন প্রমুখ।

সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতনের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং নির্যাতনের শিকার নারী শিশুদের আইনগত সহায়তা প্রাপ্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের নেতৃত্বে একটি তথ্য ভান্ডার গড়ে তোলার আহবান জানান জেলা প্রশাসক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

ভালো মানুষ তৈরি না হলে ইট পাথরের উন্নয়ন স্থায়ী হবে না : জামালপুর জেলা প্রশাসক

আপডেট সময় ০৮:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯